ইরাকের তিকরিতে আইএসের সঙ্গে লড়াই চলাকালে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবর প্রায় ধ্বংস হয়ে গেছে।
বিবিসি'র খবরে বলা হয় সাদ্দামের কবরটি প্রায় ধুলায় মিশে গেছে। তবে গত বছরই কবর থেকে সাদ্দামের দেহাবশেষ সরিয়ে অজ্ঞাত স্থানে কবর দেয়া হয়েছে বলে দাবি করছে সেখানকার সুন্নি জনগোষ্ঠি।
তিকরিত সাদ্দামের জন্মশহর। গত জুন মাসে শহরটি দখল করে নেয় আইএস। সুন্নি-অধ্যুষিত শহরটি পুনরুদ্ধারে গত ১ মার্চ থেকে অভিযান শুরু করেছে ইরাক সরকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: