ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি সামরিক বাহিনী ছাড়ছেন। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জুনে সেনাবাহিনী ছাড়বেন হ্যারি।
কেনসিংটন প্যালেস বলেছে, প্রিন্স হ্যারি তার ১০ বছরের সামরিক জীবনের ইতি টানতে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করার পর ব্রিটিশ রাজপরিবারের চতুর্থ উত্তরাধিকারী হ্যারি বলেছেন, জীবনের নতুন এক অধ্যায়ের অপেক্ষায় তিনি। তবে সামরিক জীবনের অভিজ্ঞতা সারাজীবনই তার সঙ্গে থাকবে।
সেনাবাহিনী ছাড়ার পর কী করবেন, তা নিয়ে এখনো ভাবনাচিন্তা করছেন হ্যারি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: