নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়ব প্রদেশ থেকে জঙ্গি গোষ্ঠি বোকো হারাম নির্মূল হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বামাও বোকো হারামের দখলমুক্ত হওয়ার দাবি করা হচ্ছে।
বিবিসি সূত্র মতে, নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস ওলুকোলেড টুইটারে দেয়া বার্তায় নাইজেরিয়ার এসব এলাকা নিজেদের আয়ত্তে আনার খবর জানিয়েছেন।
বোকো হারামের সদস্যরা গত সেপ্টেম্বরে বামাসহ দেশটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহর এবং গ্রাম দখল করে নেয়।
সরকার ও বোকো হারামের মধ্যে সংঘর্ষের জের ধরে দেশটিতে গত ছয় বছরে নিহত হয়েছে ১৩ হাজার মানুষ। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে আরো প্রায় দেড় লাখ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: