সিরিয়ায় ক্ষমতা হস্তান্তর প্রশ্নে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সোমবার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।
কেরি বলেন, সিরিয়া সংকটের সমাধানে আসাদের ওপর চাপ প্রয়োগ করে তাকে আলোচনার টেবিলে আনার বিভিন্ন উপায় খুঁজছে ওয়াশিংটন ও তার মিত্ররা।
অবশ্য একই টেলিভিশনকে দেয়া আরেক সাক্ষাতকারে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারি হার্ফ বলেন, সিরীয় নেতার সঙ্গে কখনোই আলোচনায় বসবে না ওয়াশিংটন।
এদিকে, প্রতিক্রিয়ায় সিরীয় প্রেসিডেন্ট আসাদ জানান, আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জন্য অপেক্ষা করছে দামেস্ক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: