আন্তর্জাতিক

বারদা জাদুঘর হামলায় ৪ জন গ্রেপ্তার

তিউনিসিয়া
তিউনিসিয়া

তিউনিসিয়ার বারদা জাদুঘরে হামলায় সরাসরি যুক্ত থাকার দায়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এছাড়া, বন্দুকধারীদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে সন্দেহভাজন এমন আরো ৫ জনকেও আটক করা হয়েছে।

এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। তিউনিসিয়ার প্রেসিডেন্ট ভবন থেকে এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এর আগে, জাদুঘরে হামলাকারী দুই বন্দুকধারীকে চিহ্নিত করেছে পুলিশ। এরা হলেন: ইয়াসিন লাবিদি ও হাতিম খাচনাওয়ি।

এদিকে, ফ্রান্সের আরটিএল রেডিওতে দেয়া সাক্ষাতকারে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ বলেন, হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত জানতে অন্যান্য দেশের সহযোগিতা নিয়ে কাজ করছেন তারা।

বুধবার, তিউনিসের একটি জাদুঘরে বন্দুকধারীদের হামলায় ২০ বিদেশি পর্যটকসহ ২৩ জন নিহত হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ