আন্তর্জাতিক

ইসরাইল-ফিলিস্তিন মধ্যকার সমাধান চান নেতানিয়াহু

নেতানিয়াহু
নেতানিয়াহু

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হতে না দিতে নির্বাচনের আগের অবস্থান থেকে কিছুটা সড়ে এসেছেন ইসরায়েলের নব নির্বাচিত প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার মার্কিন একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, দুই রাষ্ট্রের মধ্যকার সমস্যার একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় ইসরায়েল। তবে অবশ্যই অবস্থার পরিবর্তন হতে হবে বলেও জানান তিনি।

নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পর এটি তার প্রথম সাক্ষাৎকার।

এর আগে ক্ষমতায় গেলে কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবে না বলে নির্বাচনী প্রচারণা চালান নেতানিয়াহু।

এদিকে, আবারো নির্বাচিত হওয়ায় বেনইয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ