পশ্চিমারা লিবিয় সেনাদের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করতে ব্যর্থ হলে এ অঞ্চলেই নয় বরং তা দ্রুতই ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।
এমনই আশংকা প্রকাশ করেছেন লিবিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল খালিফা হাফতার।
সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, লিবিয়ার মেডিটেরানিয়েন উপকূল রেখা বরাবর কমপক্ষে দুটি শহর দখল করে রেখেছে আইএস। পাশাপাশি অন্যান্য এলাকায়ও এ জঙ্গি গোষ্ঠীর শক্ত ঘাঁটি রয়েছে। এখনই লিবিয় সেনাদের অস্ত্র দিয়ে সহযোগিতা না করলে আইএস জঙ্গিরা অবৈধ অভিবাসী হয়ে ইউরোপের প্রবেশ করবে। আর তখন তাদের প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে।
এদিকে, তিউনিশিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, বারদা জাদুঘরে হামলাকারীরা লিবিয়ার একটি ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে। এর আগে, এ হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা।