নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের আগামী এক মাসের মধ্যে পরাজিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন বলেন, জঙ্গিদের বিতারিত করে তাদের দখলে থাকা সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করা হবে। রাজধানী আবুজায় বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীটি ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ছে। সক্ষমতা অর্জনের জন্য তারা আর পুনর্গঠিত হতে পারবে না। সম্প্রতি জঙ্গিদের হটিয়ে নিজেরদের ধারাবাহিক বিজয় অর্জনের দাবি করে নাইজেরিয়ার সেনাবাহিনী।
তিনি আরো বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় যোবো ও আদামা থেকে জঙ্গিদের এরই মধ্যে উৎখাত করা হয়েছে। বোকো হারামের শক্ত ঘাঁটি বোর্নো প্রদেশটিও শিগগিরই পুনরুদ্ধার করা হবে।
২০১২ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে চলমান সহিংসতায় কমপক্ষে সাড়ে ১৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: