আন্তর্জাতিক

বর্ধমান বিস্ফোরণ ঘটনা: আরো এক বাংলাদেশি গ্রেপ্তার

বর্ধমান বিস্ফোরণ
বর্ধমান বিস্ফোরণ

ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান বিস্ফোরণের ঘটনায় আবদুল ওয়াহাব মোমিন ওরফে ওয়াহাব নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা-এনআইএ। তিনি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির একজন প্রশিক্ষিত জঙ্গি।

শনিবার তাকে কলকাতার শিয়ালদহ থেকে গ্রেপ্তার করে এনআইএ'র গোয়েন্দারা। তার বাড়ি মুর্শিদাবাদের শমসেরগঞ্জে।

এনআইএ জানিয়েছে, বাংলাদেশ থেকে আসা জঙ্গি সদস্যদের আশ্রয় দিতো ওয়াহাব। আজ তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে তদন্তকারীরা খাগড়াগড় কাণ্ডে অভিযোগপত্র জমা দেয়ার চেষ্টা করছেন বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।

এনআইএ'র তদন্তে বেরিয়ে এসেছে, জেএমবি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বীরভূম, ও বর্ধমান, আসামের বারপেতা এবং ঝাড়খণ্ডের শিহাবগঞ্জ ও পাকুরে জঙ্গি নেটওয়ার্ক বিস্তার করে।

গত বছরের ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করল এনআইএ। তাদের মধ্যে শেখ রহমত উল্লাহ সাজিদসহ বেশ কয়েকজন বাংলাদেশি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ