তিউনিসিয়ার রাজধানী তিউনিসে জাতীয় জাদুঘরে হামলাকারীদের ভিডিওচিত্র প্রকাশ করেছে দেশটির সরকার। এতে জাদুঘরের ভেতরে তাদেরকে বন্দুক হাতে হাঁটতে দেখা যায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই ভিডিও চিত্রের এক পর্যায়ে দেখা যায়, দুই বন্দুকধারী এক ব্যক্তির মুখোমুখি হলে তারা তাকে পালিয়ে যেতে দেয়।
গত বুধবার তিউনিসে পার্লামেন্ট ভবনের কাছে বারদো জাদুঘরে হামলায় ২০ পর্যটকসহ ২৫ জন নিহত হওয়ার ঘটনায় হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চালায় পুলিশ। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ১০ জনসহ ২০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়।
বন্দুকধারীরা জানায়, তারা ইসলামিক স্টেট-আইএস জঙ্গি নিয়ন্ত্রিত লিবিয়ার একটি এলাকায় প্রশিক্ষণ নিয়েছে। এর আগে আইএস এ হামলার দায় স্বীকার করে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: