পেরুতে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ৭০ জন। এদের কয়েকজনের অবস্থা গুরুতর।
একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর দুটি বাস ও একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে। রাজধানী লিমা থেকে ৩২০ কিলোমিটার উত্তরে প্যান আমেরিকান হাইওয়েতে স্থানীয় সময় সোমবার ভোর রাতের দিকে ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনায় বিধ্বস্ত বাসটির অধিকাংশ যাত্রীই লিমার একটি গির্জার সদস্য ছিলেন বলে জানা গেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: