আন্তর্জাতিক

১৪৮ আরোহী নিয়ে জার্মান বিমান বিধ্বস্ত

জার্মান বিমান বিধ্বস্ত
জার্মান বিমান বিধ্বস্ত

আল্পস পর্বতে ফ্রান্সের সীমানায় ১৪৮ জন আরোহী নিয়ে জার্মানির একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

ফরাসি বিমান কর্মকর্তা ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকেলে বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্পেনের বার্সেলোনা ও ডিগনির মধ্যবর্তী স্থানে 'জার্মান উইংসের' এ বিমানটি বিধ্বস্ত হয়।

স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফগামী বিমাটিতে ১৪২ জন যাত্রী ও ছয়জন বিমানকর্মী ছিলেন বলে প্রাথমিক খবরে জানা গেছে।

ফরাসি বিমান কর্মকর্তারা জানিয়েছেন, ফরাসি শহর দিনয়ো-ল্য-বাঁনর কাছে বিমানটি থেকে জরুরি বিপদ সঙ্কেত পাঠানো হয়েছিল।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোঁয়া ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, বিমানের যাত্রীরা বেঁচে আছেন- এমন সম্ভাবনা কম।

উল্লেখ্য, জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা এই বাজেট এয়ারলাইন্স জার্মান উইংস্-এর মালিক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ