ফ্রান্সের আল্পস পর্বতমালার ওপর বিধ্বস্ত জার্মান বিমানটিতে থাকা ১৫০ যাত্রী ও ক্রুর কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দুর্ঘটনাস্থলে পৌঁছানো প্রথম তদন্ত দলটি। এরইমধ্যে ঘটনাস্থল থেকে বিমানের একটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায় নি। এমনকি দুর্ঘটনার সময় কোনো বিপদ সংকেতও পাঠায় নি বিমানটি।
স্থানীয় সময় মঙ্গলবার জার্মানউইংস এয়ারলাইন্সের এয়ারবাস এ-থ্রি টু জিরো, স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফ যাওয়ার পথে বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা সেদিনই ঘটনাস্থলে পৌঁছায় তবে রাত হয়ে যাওয়ার কারণে এবং খারাপ আবহাওয়ায় উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয়।
বুধবার আবারো উদ্ধার অভিযান শুরু হবে বলে জানা গেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: