ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমনে বিমান ও সেনা অভিযান শুরু করেছে সৌদি আরব।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবের জানিয়েছেন, ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাবুহ মানসুর হাদি'র বৈধ সরকারকে রক্ষার ক্ষেত্রে কাজ করবে সৌদি আরব।
রাজধানী সানা ও বিমানবন্দরের আশেপাশের এলাকার জনগন জানায় সৌদি আরবের এ ঘোষণার পরপরই ওইসব এলাকায় বেশকয়েকটি বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা।
এদিকে, হুতি বিদ্রোহীদের শীর্ষ নেতা মোহাম্মাদ আল বুখাইতি সতর্ক করে বলেছেন, এটি ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অভিযান। দেশটিতে ইরান সমর্থিত শিয়াপন্থী বিদ্রোহীরা
গত বছর রাজধানী সানা থেকে প্রেসিডেন্ট হাদিকে উচ্ছেদ করে। এরপর থেকেই দেশটিতে দ্রুত আধিপত্য বিস্তারের লক্ষ্যে কাজ করছে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: