আন্তর্জাতিক

ইয়েমেনের পদত্যাগী প্রেসিডেন্ট আশ্রয় নিলেন রিয়াদে

 ইয়েমেন
ইয়েমেন

ইয়েমেনে শিয়া হাউথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের বিমান হামলা অব্যাহত রয়েছে। এরইমধ্যে দেশটির পদত্যাগী প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি পালিয়ে গিয়ে রিয়াদে আশ্রয় নিয়েছেন।

বৃহস্পতিবার আরব জোটের মুখপাত্র জানিয়েছেন, যতদিন প্রয়োজন শিয়া হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চলবে।

তিনি আরো বলেন, এই মুহূর্তে তাদের স্থল সেনা নামানোর কোনো পরিকল্পনা নেই, তবে সেনারা যেকোনো পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

হুথি বিদ্রোহীদের দমনে সৌদি আরব ও আঞ্চলিক মিত্র জোটের বিমান হামলা ও সেনা অভিযানে এ পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে।

এদিকে, দ্রুতই এই সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তবে সৌদি আরবের এই হস্তক্ষেপকে যুক্তরাজ্য সমর্থন করলেও বলেছে, রাজনৈতিকভাবে ইয়েমেন সঙ্কটের সমাধান হওয়া উচিত।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ