জঙ্গি হামলার হুমকির মুখে নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় এ ভোট শুরু হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথন ও সাবেক সামরিক শাসক ও প্রধান বিরোধীদলীয় নেতা মুহাম্মাদু বাহারি। নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরে সহিংসতা প্রতিরোধ করতে একটি সমঝোতায় সই করেছেন প্রধান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী।
এর আগে ২০১১ সালে বুহারি ও জোনাথনের সমর্থকদের মধ্যে দাঙ্গায় কমপক্ষে ৮০০ মানুষের প্রাণহানি ঘটে।
জঙ্গি গোষ্ঠী বোকো হারামের তৎপরতার কারণে ১৪ ফেব্রুয়ারির এ প্রেসিডেন্ট নির্বাচন পেছাতে বাধ্য হয়ে কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: