সরকারি সেনাদের হটিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিব দখল করে নিয়েছে ইসলামি জঙ্গিরা। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আহরার আল-শাম, জান্দ আল-আকসা এবং নুসরা ফ্রন্টের জঙ্গিরা শনিবার শহরটির নিয়ন্ত্রণ নেয়।
সংস্থাটি আরো জানিয়েছে, টানা ৪ দিন প্রচণ্ড লড়াইয়ের পর ইদলিবের দখল নেয় জঙ্গিরা। ইদলিব দ্বিতীয় প্রাদেশিক কেন্দ্রীয় শহর যা সরকারি বাহিনীর হাতছাড়া হলো।
এর আগে দেশটির রাক্কা শহর নিজেদের দখলে নেয় আইএস জঙ্গিরা। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইদলিবের দখল পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। তবে সিরিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে বিছু জানানো হয়নি।
এদিকে, সিরিয়ায় গত ৪ বছর ধরে চলমান গৃহযুদ্ধে কমপক্ষে ২ লাখ বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। গৃহহারা হয়েছে আরো ১ কোটি ১০ লাখ মানুষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: