ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডে তেহরানের সঙ্গে বিশ্বের ৬ শক্তিধর দেশের পরমাণু আলোচনা অব্যাহত রয়েছে। আজকের মধ্যেই উভয়পক্ষকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে।
ইরান ও পশ্চিমা কর্মকর্তারা বলছেন, চুক্তি হওয়া সম্ভব, যদিও এখনো কিছু বিষয়ে মীমাংসা হওয়া বাকি। তবে এ বিষয়গুলো নিষ্পত্তি করার মতো অগ্রগতি আলোচনায় হওয়ার আশা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ।
এ চুক্তির মধ্যে দিয়ে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ অবসান হবে বলে আশা করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: