আন্তর্জাতিক

ইয়েমেনে শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ৪০

ইয়েমেনে শরণার্থী
ইয়েমেনে শরণার্থী

ইয়েমেনের একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহত হয়েছেন আরো ২০০ জন। উত্তর ইয়েমেনের সৌদি আরব সীমানা লাগোয়া হাজ্জাহ শিবিরে এ হামলা চালানো হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ ঘটনার জন্য সৌদি বিমান হামলাকে দায়ী করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ হুথি বিদ্রোহীরাই এ ঘটনার জন্য দায়ী।

গত বৃহস্পতিবার থেকে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাবুহ মানসুর হাদির সমর্থনে শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের দমনে দেশটিতে বিমান হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে, দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা এডেন এবং দক্ষিণাঞ্চলের দালেহ শহরে হুথিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় দালেহ শহরে এ পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ