ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ৫ বিশ্ব শক্তির আলোচনায় এ পর্যন্ত যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
তবে এখনো কিছু জটিল ইস্যু অমীমাংসিত রয়েছে বলেও মন্তব্য করেছেন দপ্তরটির মুখপাত্র মারি হার্ফ।
এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত পরমাণূ কর্মসূটি বিষয়ক সংলাপের নির্দিষ্ট সময় সীমা শেষ হয়ে যায়। তবে কোনো পক্ষই চূড়ান্ত সমাধানে আসতে না পারায় বুধবার পর্যন্ত এ ইস্যুতে আলোচনা চালিয়ে যাবেন তারা।
এ বিষয়ে আশা প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ধিত এই সময়ের মধ্যেই কাঙ্খিত সমঝোতয় পৌঁছাবে পরমাণু আলোচনায় জড়িত পক্ষগুলো। সুইজারল্যান্ডের লোজেন শহরে চূড়ান্ত পরমাণু চুক্তির করার জন্য ইরানের সঙ্গে সংলাপ করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: