আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দিয়েছে ফিলিস্তিন

ফিলিস্তিন
ফিলিস্তিন

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ফিলিস্তিন। এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিচার চাওয়ার ব্যাপারে তাদের আইনি পদক্ষেপ একধাপ এগিয়ে গেলো।

বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিকি হেগে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে আইসিসির সদস্য পদের একটি কপি গ্রহণ করেন।

ফিলিস্তিন আইসিসির ১২৩তম সদস্যপদ লাভ করলো। ২০১৪ সালে জুন ও জুলাই মাসে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজায় যুদ্ধে কোনো যুদ্ধাপরাধ হয়েছিল কি-না তার যাচাইয়ের জন্য টানা ৯০ দিন ‘প্রাথমিক পরীক্ষা’ চালায় আইসিসি।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ নেয়ার আগে তারা ওই পর্যালোচনার ফলাফল জানতে চায়।

গত ২ জানুয়ারি আইসিসির সদস্যপদ পেতে আবেদন করে ফিলিস্তিন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ