বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫ হাজারের বেশি জঙ্গি আল কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দিয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রায় একশোটি দেশ থেকে এসব যোদ্ধারা এসেছেন। এদের কমপক্ষে সাড়ে ৬ হাজারই রয়েছে আফগানিস্তানে। শতাধিক করে রয়েছে ইয়েমেন, লিবিয়া এবং পাকিস্তানে।
আরো বলা হয়েছে, এদের বড় একটি অংশই তিউনিসিয়া, মরক্কো, ফ্রান্স এবং রাশিয়া থেকে এসেছে। এছাড়া মালদ্বীপ, ফিনল্যান্ড, ত্রিনিদাদ এবং টোবাগো থেকে যোদ্ধাদের আসার ঘটনা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনা বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে তাৎক্ষনিক এবং দীর্ঘমেয়াদি হুমকি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ইরাক, লিবিয়া, সিরিয়া এবং পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে বিদেশি যোদ্ধাদের যোগদানের এ সংখ্যা পূর্বের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: