আন্তর্জাতিক

কেনিয়া বিশ্ববিদ্যালয়ে শাবাবের হামলা, নিহত ১৪

শাবাবের হামলা
শাবাবের হামলা

কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যারিসা শহরের এক বিশ্ববিদ্যালয়ে সোমালিয়ার ইসলামপন্থি সংগঠন আল-শাবাবের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

বন্দুকধারীরা অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীকে জিম্মি করে রেখেছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সোমালিয়া সীমান্তবর্তী শহরটির ওই বিশ্ববিদ্যালয়ে এ হামলা চালানো হয়। পরে এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে আল-শাবাব।

সংগঠনটির মুখপাত্র শায়েখ আলী মুহামুদ টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলার পর তারা মুসলিম ও খ্রিস্টান শিক্ষার্থীদের আলাদা করেন। এরপর মুসলিম শিক্ষার্থীদের যেতে দিয়ে খ্রিস্টানদের জিম্মি করার হয়।

সোমালিয়ায় আল-শাবাবের ঘাঁটিতে কেনিয়ার সেনাদের অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলেও জানান শাবাব মুখপাত্র।

ঘটনাস্থলে থাকা এক নারী পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ক্যাস্পাসের ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিলো। কিন্তু কে বা কারা, কেন গুলি করছিল; সেটি বুঝতে পারছিলেন না।

কেনিয়ার জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের বরাতে এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় দুই নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার পর হামলাকারীরা ক্যাম্পাসে প্রবেশে করে। এরপর প্রায় ৬ ঘণ্টা নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি চলে। হামলায় গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজধানী নাইরোবিতে নেয়া হয়।

রেড ক্রসের কেনিয়া শাখা জানিয়েছে, হামলার পর থেকে এ পর্যন্ত ৫০ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে মুখোশধারীরা ঠিক কতজন শিক্ষার্থীকে জিম্মি করেছে তা বলা যাচ্ছে না। খবর: বিবিসি, এএফপি ও রয়টার্স

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ