আন্তর্জাতিক

কাঠামোগত চুক্তিতে সম্মত ইরানসহ ৬ বিশ্বশক্তি

ওবামা
ওবামা

স্বল্প মাত্রার পরমাণু কর্মসূচি চালাতে কাঠামোগত চুক্তিতে সম্মত হয়েছে ৬ বিশ্বশক্তি ও ইরান। টানা ৮ দিনের আলোচনার পর এ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হলো।

চুক্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ইরান পরমাণু সমৃদ্ধকরণ বিষয়ক সক্ষমতা দুই তৃতীয়াংশ কমিয়ে আনবে। তার বিনিময়ে পর্যায়ক্রমে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেবে পশ্চিমা দেশগুলো। আগামী ৩০ জুনের মধ্যে তেহরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছে সংশ্লিষ্টর দেশগুলো।

এ বিষয়ে সুইজারল্যান্ডের লুজান শহরে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন ও জার্মানির সঙ্গে আলোচনায় বসে ইরান।

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বিশ্বনিরাপত্তার জন্য বড় ধরনের একটি হুমকি সমাধানে সক্ষম হয়েছেন তারা।

এদিকে, এ চুক্তিকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ