কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে আল-শাবাব গোষ্ঠীর বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হয়েছে এবং হামলাকারী ৪ জনের সবাই নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে মুখোশপরা হামলাকারীরা আত্মঘাতী পোশাক পরে এবং একে-ফোরটি সেভেন রাইফেল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে এবং শিক্ষার্থীদের জিম্মি করে।
পরে মুসলিমদের ছেড়ে দিয়ে শুধু খ্রিস্টানদের হত্যা করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৫৪৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করে। এ ঘটনায় আহত হন ৭৯ জন শিক্ষার্থী। গারিসাসহ সোমালিয়া সীমান্ত সংলগ্ন ৪টি অঞ্চলে সান্ধ্য আইন জারি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: