সাহায্য সংস্থাগুলোর যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা অব্যাহত রয়েছে।
দেশটির সঙ্কটময় মুহূর্তে সাহায্যকর্মীরা যাতে ত্রাণ পৌঁছে দেয়ার সুযোগ পায় সেজন্য ২৪ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির আহ্বান করেছে রেডক্রস। সৌদি জোটে বিমান হামলায় ‘নিয়মিত ও বাধ্যতামূলক’ বিরতি দিতে রাশিয়ার খসড়া প্রস্তাবের ওপর শনিবার আলোচনায় বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
এর পরপরই ইয়েমেনের রাজধানী সানায় জোটের বিমান থেকে গোলাবর্ষণের ঘটনা ঘটে। তারা শুধুমাত্র সামরিক ঘাঁটিতে নয়, হুথিদের রাজনৈতিক কার্যালয়গুলো লক্ষ্য করেও হামলা চালাচ্ছে।
এদিকে, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট মনসুর হাদির সমর্থকদের লড়াই অব্যাহত রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: