বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতার ঘটনা কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শনিবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব এ স্বস্তি প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণের সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
একইসঙ্গে নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করতে সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেছেন যে, দেশের দীর্ঘস্থায়ী উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে দেশের প্রধান দুই রাজনৈতিক দলই তাদের মতপার্থক্য দূর করার পথ খুঁজে বের করবে।
এক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান বান-কি-মুন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: