ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ ও চিকিৎসা সামগ্রীবাহী বিমান পাঠাচ্ছে আন্তর্জাতিক সংস্থা রেডক্রস। এসব বিমানে সাহায্যকর্মীও থাকছেন।
এদিকে, হুথিদের দমনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ১২ দিনে গড়ালো। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চীয় এডেন নগরীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে লড়াই আরো তীব্রতর হয়েছে।
এরইমধ্যে এডেনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে হুথি বিদ্রোহীরা।
জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে গত দুই সপ্তাহের সহিংসতায় কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: