ইরাকের তিকরিতে একটি গণকবর থেকে এক হাজার ৭০০ বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এরা সবাই ইরাকি সেনা এবং ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে তারা নিহত হয়েছেন।
বিবিসি সূত্র মতে, তিকরিতে সাবেক মার্কিন একটি ঘাঁটির কাছে গণকবরটির সন্ধান মেলে। সম্প্রতি আইএসের কাছ থেকে দখলমুক্ত করার পর থেকেই তিকরিতের বিভিন্ন এলাকায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ পর্যন্ত ১২টি গণকবরে কাজ করছে ইরাকের ফরেনসিক বিভাগ।
গত বছরের জুনে ইরাকে শিয়া সেনাদের হত্যার ছবি প্রকাশ করে জঙ্গিরা। সে সময় খুঁজে খুঁজে শিয়াদের হত্যা করা হয় বলে জানিয়েছেন বেঁচে যাওয়াদের কয়েক জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: