ইয়েমেনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারি সেনা ও হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। সংঘর্ষের কারণে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এডেনে নিহত হয়েছে ১৭ জন।
আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের এক মুখপাত্র জানান, ইয়েমেন পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি দিকে যাচ্ছে, সংঘর্ষ আরো তীব্রতর হচ্ছে। এ পরিস্থিতিতে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। রেডক্রসের ত্রাণবাহী একটি বিমান গতকালই রাজধানী সানায় পৌঁছালেও, সংঘর্ষের কারণে ত্রাণ নিয়ে দুর্গতদের মাঝে এখনো যেতে পারেনি সাহায্যকর্মীরা।
হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সংঘর্ষ শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার মানুষ ঘরহারা হয়ে পড়েছে। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: