ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। চলমান সংঘাতে হতাহতের সংখ্যা ক্রমে বেড়েই চলছে।
দেশটির সংঘাতময় এলাকায় আহতদের চিকিৎসা সেবা দিতে এরইমধ্যে এডেন বন্দরে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রসের আড়াই টন চিকিৎসা সামগ্রী এসে পৌঁছেছে। কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।
এডেনে শিয়াপন্থি হুথি বিদ্রোহী ও তাদের মিত্রদের সঙ্গে প্রেসিডেন্ট মনসুর হাদির সমর্থকদের লড়াই ক্রমেই তীব্রতর হচ্ছে। সরকারি দলের সমর্থনে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।
এদিকে, বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগ নাকচ করেছে তেহরান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: