আন্তর্জাতিক

সন্ত্রাসী তালিকা থেকে কিউবা বাদের সুপারিশ

দূতাবাস
দূতাবাস

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দেয়ার সুপারিশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শীর্ষ সদস্য বেন কারদিন এ কথা জানিয়ে বলেন, এটি একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।

এই সুপারিশ কার্যকর হলে দু'দেশের দূতাবাস পুনরায় চালু হতে পারে এবং কিউবার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও তুলে নেয়া হতে পারে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে মদদ দেয়া অভিযোগে মার্কিন সন্ত্রাসী তালিকায় থাকা চার দেশের মধ্যে কিউবা অন্যতম। অন্য ৩ দেশ হলো: ইরান, সুদান ও সিরিয়া।

এদিকে, শুক্রবার পানামায় ৩৫ দেশের সম্মেলন ‘সামিট অব দ্য আমেরিকাস’ এর সাইডলাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজের বৈঠক হয়।

সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো কিউবার নেতা রাউল ক্যাস্ত্রোর সঙ্গে মিলিত হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ