দীর্ঘ ৫ দশকের বেশি সময় পর পানামায় অনুষ্ঠিত আমেরিকান দেশগুলোর সম্মেলনে করমর্দন করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো।
স্থানীয় সময় শুক্রবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই দুই দেশের নেতাদের মধ্যে সৌজন্য সাক্ষাত হয়।
তবে শনিবার ওবামা-ক্যাস্ত্রোর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
ধারণা করা হচ্ছে, বৈঠকে দুদেশের মধ্যে পূর্ণ কূটনৈতিক স্থাপন এবং ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণ সুবিধা বাড়ানোসহ নানা বিষয় নিয়ে আলোচনা করবেন ওবামা ও রাউল।
এর আগে গত বছরের ডিসেম্বরে ওবামা-ক্যাস্ত্রোর ফোনালাপের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে।
এদিকে, সম্মেলনে শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, লাতিন আমেরিকার বিষয়ে ওয়াশিংটনের অনাধিকার চর্চা এখন অতীত ইতিহাস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: