আন্তর্জাতিক

মিসরে ব্রাদারহুডের প্রধানের মৃত্যুদণ্ড

মুহাম্মদ বাদিয়ে
মুহাম্মদ বাদিয়ে

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মুসলিম ব্রাদারহুডের প্রধান মুহাম্মদ বাদিয়েকে মৃত্যুদণ্ড দিয়েছে মিসরের একটি আদালত। একই অভিযোগে শনিবার সংগঠনটির শীর্ষ ১৩ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া ৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তাদের বিরুদ্ধে ২০১৩ সালের গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার অভিযোগ আনা হয়েছে।

এ দিন আদালতের বিচারকাজ সরাসরি টেলিভিশনে দেখানো হয়। দণ্ডিতরা দেশটির সর্বোচ্চ বেসামরিক আদালতে আপিল করার সুযোগ পাবেন। তবে চূড়ান্ত রায় পেতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

ব্রাদারহুড প্রধান বাদিয়ে গত মার্চ থেকে কারাবন্দি আছেন। তার বিরুদ্ধে আরো ৪০টি মামলার বিচার চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ