ইয়েমেনের সাবেক প্রেসিডেন্টের ছেলে এবং হুথি বিদ্রোহীদের এক নেতাকে কালো তালিকাভুক্ত করা সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবনার ওপর ভোট হবে।
একইসঙ্গে দেশটির বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে রাখা বিদ্রোহীদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খসড়া এ প্রস্তাবনায় আরো দাবি করা হচ্ছে হুথি বিদ্রোহীরা এই মুহুর্তে শর্তহীনভাবে সকল ধরনের সহিংসতা বন্ধ করবে এবং ২০১৪ সালের সেপ্টেম্বরের পর থেকে সানাসহ দেশের যেসব এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে সেসব জায়গা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়া।
একইসঙ্গে সেনাবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেয়া সব ধরনের অস্ত্র এবং ক্ষেপনাস্ত্র এবং নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম ফিরিয়ে দিতে হবে। সরকার হিসেবে দায়িত্ব পালন করা যাবে না, একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীসহ সকল রাজনৈতিক বন্দিকে ছেড়ে দিতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: