সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয়ভাবে মদদ দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের কালো তালিকা থেকে কিউবার নাম প্রত্যাহার করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসে এ বিষয়ে একটি প্রতিবেদন পেশ করেন।
এতে বলা হয়, গত ৬ মাস ধরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো কর্মকাণ্ডকে সহযোগিতা করে নি কিউবা এবং ভবিষ্যতেও এ বিষয়ে কোন সমর্থন দিবে না বলে নিশ্চিত করেছে দেশটি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে কিউবার পররাষ্ট্রমন্ত্রণালয়।
এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই সঠিক সিদ্ধান্ত বলছে, সন্ত্রাসে মদদ দেয়া দেশগুলোর শীর্ষ তালিকায় কিউবাকে রাখা ঠিক ছিল না।
৩০ বছর আগে কিউবাকে এ তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। মার্কিন এ তালিকায় রয়েছে ইরান, সুদান ও সিরিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: