লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌযান ডুবে প্রায় ৪০০ যাত্রীর প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সাহায্য সংস্থা সেইভ দ্য চিলড্রেন।
ডুবে যাওয়া নৌযানটিতে সাড়ে ৫০০ অভিবাসী ছিল। লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসার প্রায় ২৪ ঘন্টা পর নৌযান টি উল্টে যায়।
স্থানীয় সময় সোমবার পর্যন্ত ১'শ ৪৪ জন যাত্রীদের উদ্ধার করেছে ইতালি কোস্ট গার্ড। বাকীদের উদ্ধারে বিমান ও সমুদ্রে অভিযান শুরু করেছে তারা। উদ্ধারকৃতদের অধিকাংশই কম বয়সী ও শিশু রয়েছে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন বলছে, ভূম্যধসাগর থেকে শুক্রবার পর্যন্ত ৭ হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: