আন্তর্জাতিক

সাময়িক যুদ্ধ বিরতি প্রত্যাহার করেছে কলম্বিয়া

সাময়িক যুদ্ধ
সাময়িক যুদ্ধ

সেনাসদস্য নিহতের জের ধরে বামপন্থী ফার্ক বিদ্রোহীদের ওপর থেকে সাময়িক যুদ্ধ বিরতি প্রত্যাহার করেছে কলম্বিয়া।

স্থানীয় সময় বুধবার রাত থেকেই ফার্কদের কৌশলগত অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে সেনাবাহিনী।

পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বিমান হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোষ। কলম্বিয়ায় ফার্কদের শক্তিশালী ঘাঁটি, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাউকায় সাম্প্রতিক এক হামলায় ১০ সেনাসদস্য নিহতের ঘটনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে গেরিলা গ্রুপটির রুদ্ধে বিমান হামলা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

কলম্বিয়া সরকার ও ফার্ক গেরিলাদের মধ্যে গত পাঁচ দশক ধরে চলা সংঘর্ষের জের ধরে এ পর্যন্ত দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ