আন্তর্জাতিক

ইয়েমেনে জাতিসংঘ দূতের পদত্যাগ

বেনোমার
বেনোমার

ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত জামাল বেনোমার পদত্যাগ করেছেন। জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে জামাল বেনোমার জানিয়েছেন, ইয়েমেনের সঙ্কট সমাধানে তার মিশন শেষ করার এটাই সময়।

তবে যেকোনো সঙ্কটে জাতিসংঘকে সহায়তা দিতে তিনি ইচ্ছুক বলেও জানিয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে নিজস্ব পরিকল্পনার ব্যাপারে উপসাগরী দেশগুলোর সমর্থন পেতে ব্যর্থ হয়ে জাতিসংঘের শান্তিদূতের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন জামাল।

মরক্কোর এই কূটনীতিক ২০১২ সাল থেকে ইয়েমেনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ