আন্তর্জাতিক

ইরাকে মার্কিন কনস্যুলেটে বোমা বিস্ফোরণে নিহত ৩

বোমা বিস্ফোরণ
বোমা বিস্ফোরণ

ইরাকে কুর্দিস্তানের রাজধানী ইরবিলে মার্কিন কনস্যুলেটের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কঠোর নিরাপত্তাবেষ্টিত কনস্যুলেটের প্রবেশ পথের বাইরে শুক্রবারের ওই গাড়ি বোমা বিস্ফোরণে কোনো মার্কিন নাগরিক নিহত হয়নি।

ইরবিলের মেয়র নিহাদ কোজা বলেন, মার্কিন কনস্যুলেটই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে মনে করা হচ্ছে। ইসলামিক স্টেট-আইএস এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এদিকে, শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে কয়েক দফা বোমা হামলায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি হয়েছে।

দেশটির তিকরিতে সেনা ও মিলিশিয়া বাহিনীর অভিযানে আইএস জঙ্গিদের অন্যতম মদদদাতা ইজ্জাত ইব্রাহিম আল-দৌরি নিহত হওয়ার পরই এসব হামলার ঘটনা ঘটলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ