আন্তর্জাতিক

দ. আফ্রিকায় অভিবাসন বিরোধী আন্দোলনে আতঙ্ক

আন্দোলন
আন্দোলন

দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসন বিরোধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করায় দেশটিতে বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশিরাও।

বিদেশিরা গিয়ে স্থানীয়দের চাকরি দখল করছে- এমন ক্ষোভ থেকেই দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে অভিবাসীদের ওপর হামলা চলছে। এতে গত কয়েকদিনে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

বৃহস্পতিবার জোহানেসবার্গে অভিবাসন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এ প্রতিবাদ-সমাবেশ সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা রাতভর বিদেশি মালিকানাধীন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়।

পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

এ সময় কমপক্ষে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তবে শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় উপ-শহর জেপসটাউনে নতুন করে বিক্ষোভ হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ