আন্তর্জাতিক

ভূমধ্যসাগর নৌ ডুবি: এক বাংলাদেশি জীবিত উদ্ধার

ভূমধ্যসাগর নৌ ডুবি
ভূমধ্যসাগর নৌ ডুবি

ইতালির ল্যম্পেদুসা দ্বীপের কাছে ভূমধ্যসাগরে ৭০০ অবৈধ অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌযান থেকে বাংলাদেশের একজন নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ওই নৌযানে কতজন বাংলাদেশি ছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ইতালির উদ্ধারকর্মীরা তাকে চিকিৎসার জন্য সিসিলি নিয়ে গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

এ পর্যন্ত কমপক্ষে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ।

ওই নৌযানডুবিতে কয়েকশো মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ২০টি জাহাজ ও ৩টি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান সমন্বয় করছে ইতালি।

স্থানীয় সময় রোববার মধ্যরাতে নৌযানটি ডুবে যায়।

এদিকে, অবৈধ অভিবাসীদের ঠেকাতে ভূমধ্যসাগরে টহলের বিষয়ে পরিবর্তন আনার জন্য ইউরোপীয় নেতাদের ওপর চাপ বাড়ছে।

ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি এ ব্যাপারে আরো কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি। ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাঁদ একই তাগিদ দিয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ