লিবিয়ায় ৩০ ইথিওপীয় খ্রিস্টানকে নৃশংস হত্যাযজ্ঞের ভিডিওচিত্র প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। ২৯ মিনিটের এ ভিডিওচিত্রটি রোববার অনলাইনে প্রচারিত হয়।
তাতে দেখা যায়, লিবিয়ার পূর্বাঞ্চলীয় একটি সৈকতে একদলকে লোকের শিরশ্ছেদ করা হচ্ছে। এদিকে দেশটির দক্ষিণের একটি মরুভূমিতে বেশ কিছু মানুষের মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে।
ধারণা করা হচ্ছে, নিহতরা, লিবিয়ায় আইএস জঙ্গিদের দখলে যাওয়া ইথিওপীয় গির্জার সদস্য।
এদিকে, মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইথিওপিয়া। পাশাপাশি নিহতরা ইথিওপীয় কিনা তা যাচাইয় করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী।
গেলো ফেব্রুয়ারিতে ২১ মিসরীয় খ্রিষ্টানকে শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করে আইএস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: