লিবিয়া উপকূলের অদূরে ভূমধ্যসাগরে ৩০০ অবৈধ অভিবাসী নিয়ে আবারো একটি নৌযান ডুবে গেছে। এতে কমপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
সংস্থাটির মুখপাত্র বলেছে, ভূমধ্যসাগরে এই মুহূর্তে শত শত অবৈধ অভিবাসী নিয়ে ৩টি নৌযান অবস্থান করছে এবং তাদের জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন।
এরইমধ্যে, কোস্টগার্ডরা নৌযানটির অবস্থান শনাক্তের চেষ্টা করছে।
এর আগে ইতালির ল্যম্পেদুসা দ্বীপের কাছে ভূমধ্যসাগরে ৭০০ অবৈধ অভিবাসী নিয়ে নৌযানডুবির ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশিসহ কমপক্ষে ৮৩ জনকে জীবিত উদ্ধার করে ইতালীয় কর্তৃপক্ষ।
এদিকে, ভূমধ্যসাগরে টহলের বিষয়ে পরিবর্তন আনার জন্য ইউরোপীয় নেতাদের ওপর চাপ বাড়ায় স্থানীয় সময় সোমবার লুক্সেমবার্গে জরুরি বৈঠকে বসছেন ইইউ'র পররাষ্ট্রমন্ত্রীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: