আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌযান ডুবি: চালক-ক্রু আটক

ভূমধ্যসাগরে নৌযান ডুবি
ভূমধ্যসাগরে নৌযান ডুবি

ভূমধ্যসাগরে প্রায় ৯শ' অবৈধ অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌযানের চালক ও এক ক্রু সদস্যকে আটক করেছে ইতালি কর্তৃপক্ষ। মানবপাচারে জড়িত থাকার সন্দেহে এদের গ্রেপ্তার করা হয়।

এরা নৌযান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ২৭ জনের দু'জন।

এরইমধ্যে উদ্ধার হওয়া যাত্রীরা স্থানীয় সময় সোমবার মধ্যরাতে সিসিলিতে পৌঁছেছেন এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এখন।

এছাড়া, ভূমধ্যসাগর এলাকায় অভিবাসী সঙ্কট নিরসনে সেখানে উদ্ধার তৎপরতা দ্বিগুণ করাসহ ১০ দফার এক কর্মপরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। লুক্সেমবার্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন ইইউ'র পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরা।

আগামী বৃহস্পতিবার ইইউ'র বিশেষ সম্মেলনে এ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন নেতারা।

এদিকে, লিবিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরে প্রাঢ ৪শ' অবৈধ অভিবাসী বহনকারী দুটি নৌযান উদ্ধারে কাজ করছে ইতালি ও মাল্টা।

এর আগে, গ্রিকের রোদেস দ্বীপের কাছে আরেকটি ডুবে যাওয়া নৌযান থেকে ৯০ জনকে উদ্ধার করেছে উপকূল রক্ষীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ