আন্তর্জাতিক

ভারতের বিহারে ঝড়ের আঘাতে ৪৪ জনের মৃত্যু

বিহারে ঝড়
বিহারে ঝড়

ভারতের বিহার রাজ্যে ঝড় ও শিলাবৃষ্টিতে ৪৪ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে বিহারের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে ঝড় ও শিলাবৃষ্টিতে প্রাণহানির পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে সম্পদ।

ঝড় ও শিলাবৃষ্টির ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আগাম কোনো আভাস ছিল না। এ কারণে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের পূর্বপ্রস্তুতি ছিল না। ঝড়ে পূর্ণিয়া জেলায় ৩২ জন। ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিহারের উপদ্রুত এলাকা পরিদর্শন করবেন বলে টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ