ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ অভিবাসীদের বিপদজনক ইউরোপ যাত্রা ঠেকাতে করণীয় ঠিক করতে এক জরুরি শীর্ষ সম্মেলনে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
গত রোববার ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে ৮ শতাধিক অবৈধ অভিবাসী নিয়ে নৌকাডুবির পর এ জরুরি আলোচনা আহ্বান করেছে ইইউ নেতারা। ইতালির প্রধানমন্ত্রী মেত্তিও রেনজি মানবপাচারকারীদের বিরুদ্ধে সরসরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার ব্রাসেলসসে এক খসড়া বিবৃতিতে বলা হয়, যেসব নৌযান মানবপাচারকারীরা ব্যবহার করবে সেগুলো আগে থেকেই নিয়মতান্ত্রিকভাবে সনাক্ত ও আটক করে ধ্বংস করে দেয়ার অঙ্গীকার করেছেন ইইউ নেতারা।
এছাড়া অবৈধ অভিবাসীরা ইউরোপ পৌঁছে যাওয়ার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে সে ব্যাপারেও সম্মেলনে আলোচনা করার কথা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: