চার দশকেরও বেশি সময়ের পর আবারো ফুঁসে উঠেছে দক্ষিণ চিলির কালাবুকো আগ্নেয়গিরি। অগ্নুৎপাতের ধোঁয়া ও ছাই কয়েক কিলোমিটার উপরে উঠে চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে পর্যটন নগরী পুয়ের্তো ভারাসের কাছের ওই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়।
এরপরপরই চিলিতে রেড এলার্ট জারি করে দেশটির কর্তৃপক্ষ। সেইসঙ্গে আগ্নেয়গিরির আশপাশের ২০ কিলোমিটার পর্যন্ত এলাকা থেকে কমপক্ষে ৪ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে, চিলির স্বরাষ্ট্রমন্ত্রী রদরিগো পেনাইলিলো টেলিভিশনে জাতীর উদ্দেশে দেয়া ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: