আন্তর্জাতিক

ভূমধ্যসাগর নৌ ডুবি: অর্থ তহবিল ৩ গুণের সিদ্ধান্ত

ইউরোপীয় ইউনিয়নের নেতা
ইউরোপীয় ইউনিয়নের নেতা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে অভিবাসীদের নৌকা ডুবির ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে থাকায় তাদের উদ্ধার ও সহায়তায় তহবিল ৩ গুণ করার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

বৃহস্পতিবার ব্রাসেলসসে এক জরুরি সম্মেলনে এ সিদ্ধান্ত নেন তারা।

গত রোববার ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলের কাছে কমপক্ষে ৮শ' অবৈধ অভিবাসী নিয়ে নৌকাডুবির পরই এ সম্মেলনে মিলিত হন ইইউ নেতারা।

কর্মকর্তারা জানিয়েছেন, পাচারকারীদের ব্যবহৃত নৌকা সনাক্ত করে ধ্বংস করার উপায় বের করার পাশাপাশি ইইউভূক্ত নয় এমন দেশগুলোতে অভিবাসন কর্মকর্তা নিয়োগ দেবে ইউরোপীয় ইউনিয়ন।

এ কাজে আরো জাহাজ, হেলিকপ্টার ও জনশক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র। বৈঠকে পাচারকারীদের মোকাবেলায় সেনা অভিযানের ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান ইইউ নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ