আন্তর্জাতিক

ড্রোন হামলায় নিহতের প্রতি দুঃখ প্রকাশ ওবামা

ওবামা
ওবামা

আফগান সীমান্তের কাছে পাকিস্তানে আল-কায়েদার আস্তানায় চালানো ড্রোন হামলায় দুর্ঘটনাবশত জিম্মি এক মার্কিন ও ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

অনিচ্ছাকৃত ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে ওবামা, সন্ত্রাসবিরোধী সকল অভিযানের ‘পুরো দায়-দায়িত্ব’ স্বীকার করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত জানুয়ারির ওই ড্রোন হামলায় নিহত ত্রাণকর্মী মার্কিন নাগরিক ওয়ারেন উইনস্টেইনকে ২০১১ সালে জিম্মি করে আল-কায়েদা।

আরেক ত্রাণকর্মী ইতালীয় নাগরিক জিওভান্নি লো পোর্তো ২০১২ সালে পাকিস্তান থেকে নিখোঁজ হন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ